প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।

আজ (১১ অক্টোবর) রোববার সেনাবাহিনীর ১০টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “শীতে করোনার প্রকোপ আবারও দেখা দিতে পারে। আর এমন হলে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে সাহায্য-সহায়তা করতে হবে, ওষুধ কিনতে হবে। সেদিকে লক্ষ রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। কাজেই যেটুকু নেহাত প্রয়োজন, তার চেয়ে বেশি পয়সা অর্থায়ন করা চলবে না।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা সশস্ত্র বাহিনীসহ দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও প্রযুক্তিবান্ধব রূপে সেনাবাহিনীকে গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতির আস্থা ধরে রেখে দেশসেবায় নিয়োজিত রাখতে সেনাসদস্যদের প্রতি তাগিদ দেন তিনি।

এমবি