বেনাপোল বালন্ড গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে ৭জন আহত হয়। ঘটনাস্থল থেকে ২টি তাজা বোমা ও একটি বন্ধুক উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বুধবারের এ ঘটনায় আহতদের যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ স্কুল কলেজ বন্ধ রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাছান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
তিনি বলেন, দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমকে





