বিধিনিষেধ শিথিল করায়, গ্রামের বাড়িতে ঈদ করতে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছে মানুষ।
করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকায় সড়কে ব্যক্তিগত গাড়ি, মাইক্রো ও মোটরসাইকেলের চাপ রয়েছে।
রাজধানীর প্রবেশমুখ গাবতলীসহ বিভিন্ন স্থানে সারি সারি ব্যক্তিগত গাড়ি। যাত্রী পূর্ণ হলেই রওনা দিচ্ছে গন্তব্যের পথে। বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপসে নিবন্ধিত গাড়িগুলোও যাচ্ছে দুরপাল্লার পথে। তবে যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া গুণতে হচ্ছে তাদের।
পুলিশ বলছে, ব্যক্তিগত গাড়ি বলেই ছেড়ে দিচ্ছেন তারা।
এদিকে দেশের নৌ-ঘাটগুলোতেও বেড়েছে মানুষের চাপ। শিমুলিয়া ফেরিঘাটে সকাল থেকে প্রতিটি ফেরিতে গাদাগাদি করে যাত্রী পারাপার হচ্ছে। স্পিডবোট বন্ধ রাখার কথা থাকলেও চলাচল করছে দু-একটি।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, ৪টি রো-রোসহ ১৫টি ফেরি চলাচল করছে। একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের।
এএস





