লক্ষ্মীপুরে চাকা ফেটে ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আজ (০২ জানুয়ারি) বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি আজিজুর রহমান জানান, ভোর ৬টার দিকে শ্রমিকবাহী একটি ট্রাক শহর থেকে চন্দ্রগঞ্জ এলাকায় যাচ্ছিল। পথে উপজেলার মুক্তিগঞ্জ এলাকায় চাকা ফেটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১৬ জন।

ওসি জানান, আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অন্যরা সেখানেই চিকিৎসাধীন।

এমবি