আগামীকাল সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে।

বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য যেসব মন্ত্রণালয়ের আলোচ্যসূচি চূড়ান্ত হয়েছে সেইসব মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত থাকবেন। করোনার কারণেই এমন সিদ্ধাস্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এএস