বাংলাদেশের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ব্যাপক কর্তৃত্ব রয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘২০১৩ সালের দেশভিত্তিক সন্ত্রাসবাদ কার্যক্রম’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বিভিন্ন দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড,সন্ত্রাস নির্মূলে দেশগুলোর নেওয়া পদক্ষেপ ও দেশগুলোর রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়।
প্রতিবেদনটি গত ৩০ এপ্রিল কংগ্রেসে জমা দিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। একই দিনে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে,বাংলাদেশের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিতে এ অঞ্চলের ক্ষমতাধর দেশের ব্যাপক কর্তৃত্ব রয়েছে,বিশেষ করে ভারতের। গত আমলে বাংলাদেশ-ভারত সম্পর্কে বিভিন্ন কারণে হুমকি দেখা দিলেও বর্তমান সরকার আঞ্চলিক সন্ত্রাস নির্মূলে একসঙ্গে কাজ করে যাচ্ছে।
সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে প্রতিবেদনে বলা হয়,বাংলাদেশ সরকার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে কাজ করছে। পর্যাপ্ত পদক্ষেপের কারণে দেশটিতে আঞ্চলিক সন্ত্রাসীদের কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়,বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনে একে অপরকে সহযোগিতা করতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। বাংলাদেশের নাগরিকসেবা নিশ্চিতে,আইনশৃঙ্খলার উন্নয়নে ও সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করছে। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যক্রম চলছে। জাতীয় সংসদে ২০১৩ সালের সন্ত্রাসবিরোধী আইনের আরও ব্যাপক সংশোধনী পাস করা হয়। ওই সংশোধনীতে যুক্তরাষ্ট্র সরকার কারিগরি সহায়তা দিয়েছে, যা বাংলাদেশকে সন্ত্রাসবাদ নির্মূলে আন্তর্জাতিকমানের আইন প্রণয়নে সহায়তা করেছে। এ সময়ে দেশটির সংসদে শিশু আইনও পাস করা হয়।
সন্ত্রাসী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা বন্ধে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে ফোজদারি তদন্তসহ এ সংক্রান্ত কাজকর্মে সহায়তায় বাংলাদেশ অনেকগুলো রাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে,তরুণ সমাজকে সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে নিরুৎসাহিত করতে এবং এ সম্পর্কে সচেতনতা বাড়াতে কৌশলী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দেশটির শিক্ষা মন্ত্রাণালয় মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন করেছে। ধর্ম মন্ত্রণালয় সন্ত্রাসবাদ বন্ধে ইমামদের মাধ্যমে নাগরিকদের সচেতন করার পদেক্ষপ নিয়েছে।
[b]ঢাকা,২ মে (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
জাতীয়
বাংলাদেশের ওপর ব্যাপক কর্তৃত্ব ভারতের: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতিতে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ব্যাপক কর্তৃত্ব রয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘২০১৩ সালের দেশভিত্তিক সন্ত্রাসবাদ কার্যক্রম’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়





