খুলনার রূপসা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক নারী পুলিশ সার্জেন্ট।
এরপর শেষ পর্যন্ত প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় তাকে উদ্ধার করে।
গতকাল (০৮ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খুলনা মেডিকেলে তাকে দেখতে যান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওই নারী সার্জেন্ট খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) কর্মরত। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তা জানা যায়নি। নদীতে ঝাঁপিয়ে পড়লে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে। পরে জানা যায়, আত্মহত্যার উদ্দেশ্যে তিনি এই কাজ করেছিলেন।
২০১৭ সালে বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন তিনি। তিনি সাত দিনের মেডিকেল ছুটিতে ছিলেন।
এমবি





