প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বিশ্বে যে ৩০টি দেশের মানুষ সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে।

আজ (১৪ মে) বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। যদিও এর মধ্যে সরকারি হিসেব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

এই ত্রিশটি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র ১০২৬৯৯৯৬

রাশিয়া ৫৯৮২৫৫৮

জার্মানি ৩১৪৭৭৭১

ইতালি ২৭৩৫৬২৮

স্পেন ২০৯৪২০৯

ফ্রান্স ১৩৮৪৬৩৩

কানাডা ১১৬৯৩৮০

এমবি