প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া সফরে অর্জিত বিষয়াবলী তুলে ধরে আগামীকাল এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ থেকে ২৩ এপ্রিল ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত সরকারি এক সফরে আফ্রো-এশিয়ান দ্বিতীয় সম্মেলনে অংশ নেন।–বাসস

এএইচ