ভারত থেকে অবৈধ পথে পাচার হয়ে আসা ৮৭৪টি বিরল প্রজাতির রঙিন কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর নামক এলাকা থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়। উদ্ধার কচ্ছপের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, এ দিন সকাল ১১টার দিকে কাগজপুকুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্য।
এ সময় সেখান থেকে ৮৭৪টি ভারতীয় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে। উদ্ধার কচ্ছপগুলো যশোর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এমকে





