মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রয়ত্ত বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে।

এছাড়া দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোও এই ভাষণ প্রচার করবে।

এমবি