বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এই তথ্য জানানো হয়।
জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবসে দেশটির জনগণকে আমি শুভেচ্ছা জানাই। জাতিসংঘের প্রতিটি সদস্যের স্বতন্ত্র সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। আপনার দেশের জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ততা ও আন্তর্জাতিক এজেন্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর টেকসই উন্নয়নের প্রথম দশকে আমরা অবশ্যই বৈশ্বিকভাবে আমাদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবো।
অ্যান্তোনিও গুতেরেজ আরও বলেন, আমি শান্তিপূর্ণ ও টেকসই বিশ্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।





