পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে এতিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী শিশু, আলেম-ওলামা ও দুঃস্থ সাংবাদিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয় এ ইফতার মাহফিল। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য,প্রতি বছরই রমজান মাসে এতিম, প্রতিবন্ধী শিশু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আলেমদের সঙ্গে ইফতার করে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেআই