দিনাজপুরের বিরামপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উৎসব শুরু হয়েছে।
এ লক্ষ্যে বুধবার (০১ জানুয়ারি) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে ৭০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের শুভ সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ ও সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে বই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং এক র্যালি অনুষ্ঠিত হয়।
সামিউল/এমবি





