কর্মবিরতি প্রত্যাহার করেছে আন্দোলনরত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন আন্দোলনে নেতৃত্বদানকারী ইন্টার্ন চিকিৎসক ডা. মোস্তফা রেজোয়ান সিদ্দিক।
তিনি বলেন, কর্মবিরতি প্রত্যাহার করে রাত ৯টায় কাজে যোগ দেয়া হবে।
তবে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর কর্মসূচিতে একাত্ম হয়ে আন্দোলন চালিয়ে যাবার কথাও জানান তিনি।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]