যৌথ বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট(বিসিএম) প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ১২ দিনের সফরে ভারতে গেছেন।
বুধবার সকাল ১১ টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করেন।
বর্ডার গার্ড বিজিবি দুই কর্মকর্তা লে: কর্ণেল রবিউল ইসলাম ও ইমারতের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন চার জন মেজর ও চার জন এডি।
সীমান্ত মেনেজমেন্ট বিষয়ে ভারতের দিল্লি বিএসএফ ট্রেনিং স্কুলে বিজিবি ও বিএসএফের মধ্যে ০২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন ধরে যৌথ ট্রেনিং অনুষ্ঠিত হবে।
এর আগে বিজিবি প্রতিনিধি ভারতের পেট্রাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌছালে বিএসএফের ইনেসপেক্টর প্রদেশ তাদের ফুল দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে নিরাপত্তা বেষ্টনি দিয়ে গন্তব্যে উদ্দেশ্যে নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, উভয়ের মধ্যে বর্ডার কন্টোল ম্যানেজমেন্ট প্রশিক্ষন সীমান্ত পথে চোরাচালান,নারী-শিশু পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। পাশাপাশি বন্ধুত্বের সর্ম্পক্যও জোরদার হবে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি দল প্রশিক্ষন শেষে আগামী তারিখে বেনাপোল চেকপোস্ট দিয়ে আবার দেশে ফিরবে।
এসএইচ





