বিজিবি’র ১১ সদস্যের একটি প্রতিনিধিদল এক মাসের সিগন্যাল ট্রেনিংয়ে অংশ নেওয়ার জন্য ভারত গেলেন।
মেজর আহসানের নেতৃত্বে রবিবার দুপুরে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
বিজিবি’র প্রতিনিধিদলকে এ সময় পেট্রাপোল চেকপোস্টে ফুলেল শুভেচ্ছা জানান ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা।
আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, যোগাযোগ ব্যবস্থা আরো আধুনিকায়নের পদ্ধতি শিখতে বিজিবি সদস্যরা ভারতে বিএসএফে’র সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য ভারতের দিল্লিতে এক মাস অবস্থান করবেন।
এমআইএস।





