শীতে কাঁপছে দেশ। গত ৯ দিন ধরে সারা দেশে শীত জেঁকে বসলেও বুধবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হল পঞ্চগড়ে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ৯ দিন ধরে শৈত্যপ্রবাহ বিরতি দিয়ে চললেও বুধবার থেকে ফের শুরু হওয়া শৈত্যপ্রবাহ এ মৌসুমের সব ধাপকে ছাড়িয়ে গেছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকে কুয়াশা ও হিমেল বাতাসে সূর্যের দেখা মিলছে দেরিতে। কয়েকদিন ধরে দিনভর থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ। কনকনে শীতে ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।
রাতে-দিনে শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন অনেকে। আর শীতের পোশাকের অভাবে দুর্ভোগ বেড়েছে প্রান্তিক ও দুস্থ মানুষজনের।
আবহাওয়া দফতর দেশবাসীর জন্য আরও দুঃসংবাদ দিয়েছে। সংস্থাটি বলেছে, আজ-কালকের মধ্যে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আর বৃষ্টি হলে তাপমাত্রার আরেক দফা কমবে। তখন শীতের প্রকোপ আরও বাড়তে পারে।
এএস





