আরও একদিন অব্যাহত থাকতে পারে দেশের বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আজ (২৬ জানুয়ারি) রোববার সকালে আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও অন্তত একদিন অব্যাহত থাকতে পারে। এরপর শৈত্যপ্রবাহ অনেকটা কেটে যাবে। শৈত্যপ্রবাহ কমে যাওয়ার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আব্দুল হামিদ আরও জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, চলতি মাসের ২৮, ২৯ ও ৩০ তারিখ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
এমবি





