করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫৮৪ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ৪৬২ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন।
এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩ হাজার ৫১১ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার ৫৪১ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪০ শতাংশ।
শুক্রবার (০৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২৪৩টি পরীক্ষাগারে ৩১ হাজার ৮৭৯টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ৩১ হাজার ৬৫৪টি নমুনা।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষায় এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে পুরুষ ৪৩ জন আর নারী ২০ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন ৭ হাজার ১৭৩ জন এবং নারী মারা গেছেন ২ হাজার ৪১১ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৪ দশমিক ৮৪ শতাংশ এবং নারী ২৫ দশমিক ১৬ শতাংশ।
তাদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন দুই জন।
মৃত ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের তিন জন, বরিশাল বিভাগের চার জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের আছেন একজন করে।
এমবি





