বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ খায়রুল ইসলাম, চাচইধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা ।

এছাড়া উপজেলা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মিলু/এমএম