লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনগতরাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রামের ঘুন্টি বাজর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুই আরোহীসহ একটি মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। ঘুন্টিবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন। ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত জানান, ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মহাসড়কে যোগাযোগও স্বাভাবিক রয়েছে।

নুরনবী/এমবি