কিশোরগঞ্জের ভৈরবে নিজ বাসায় রেলওয়ের কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। এসময় গুরুতর আহত তার স্ত্রীকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার ভোর রাতে ভৈরব উপজেলা শহরের চন্ডিবের এলাকায় নিজ বাসায় এই ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম (৪০) একই এলাকার বাসিন্দা। আহত স্ত্রীর নাম রোকসানা বেগম (৩৪)। মাহবুব বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে ভৈরব থানার ওসি তদন্ত বাহালুর খান বাহার জানান, রাত ১১টার দিকে বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষে স্বামী-স্ত্রী ও তিন সন্তানসহ ঘুমিয়ে পড়েন মাহবুব। বৃহস্পতিবার ভোরে তার রোকসানার কান্নার শুনে সন্তানরা ঘুম থেকে ওঠে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা আসেন। সন্তানরা পাশের রুমে থাকলেও তারা ঘটনা টের পায়নি।

পরে গুরুতর আহত স্ত্রী রোকসানা বেগমকে বৃহস্পতিবার ভোরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রাতে কে বা কারা তাকে খুন করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এমবি