গাইবান্ধায় হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর বালাআটা গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতিত ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, প্রায় ১০ বছর আগে পাশের এলাকার লোকমান মিয়ার ছেলে সেলিম মিয়ার সাথে বিয়ে হয় রত্নার। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ভাবে রত্নার উপর নির্যাতন করছিল।

২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে রত্নার শাশুড়ি ও দুই ননদ মিলে রত্নার হাত পা বেঁধে নির্যাতন করে। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রত্নাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রত্নার শাশুড়ী ও ননদসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

রুবেল/এএস