বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৩১৮টি ছাগলের চামড়া জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

শনিবার ভোর ৬ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে এই চামড়া জব্দ হয়।

বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে সীমান্ত পথে পাচারকাররীরা চামড়ার একটি চালান ভারতে পাঠাবে। এমন খবরে রাতভর তারা সীমান্তে টহল জোরদার করে। অবশেষে শনিবার ভোরে কয়েক যুবককে মাথায় করে বস্তা নিয়ে ভারতের দিকে যেতে দেখা যায়। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে মাথা থেকে ৬টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার মধ্য থেকে ৩১৮টি ছাগলের চামড়া পাওয়া যায়।

২১ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার সামছুল হক শনিবার দুপুরে জানান, জব্দকৃত চামড়া পরবর্তীতে বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।

এমএম