দেশের সব অঞ্চলেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গে ও তৎসংলগ্ন এলাকার বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয়।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের কয়েকটি স্থানে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। এছাড়া সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় একটানা বৃষ্টি হতে পারে। আর দেশের অনেক এলাকায় আকাশ পরিষ্কার, হঠাৎ উত্তর পশ্চিমে কালো মেঘ, তারপর দমকা হাওয়া, এরপর বজ্রবৃষ্টি আবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।
ফরিদপুর, মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিলেট ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
এএস





