বাগেরহাটে কর্মরত অবস্থায় নিজের গুলিতে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। নিহত কনস্টেবলের নাম প্রলব সেন (২১) বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত প্রলব সেনের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার আড়ুলিয়া রাধা মাধবপুর এলাকায়।
পুলিশ সুপার নিজামুল হক মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় পুলিশ ব্যারাক থেকে আমার কার্যালয়ে ডিউটিতে আসেন প্রলব। সকাল ১০টার দিকে নিজের চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





