ঈদুল আজহার কারণে আজ শুক্রবার থেকে তিন দিন বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

কাষ্টম সূত্রে জানা গেছে, ঈদুল আজহার সরকারী ছুটি থাকায় আজ থেকে রোববার পর্যন্ত বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আগামী সোমবার থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানী রপ্তানিসহ সকল কার্যক্রম চালু হবে। বেনাপোল ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, তিন দিন সরকারি ছুটি থাকলেও বেনাপোল চেকপোষ্ট দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

নাসির/জেড