যশোরের বেনাপোল পোর্ট এলাকায় পানিতে ডুবে সাজ্জাত হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেনাপোল পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের বড়আঁচড়া মাঠপাড়া গ্রামের কানাপুকুরে ডুবে এ মৃত্যুর ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুজন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। হঠাৎ পুকুরের ধারে গেলে পানিতে পড়ে যায়। এ সময় শিশুটি আর খুজে পাওয়া যাচ্ছিলনা। পরে তার মৃতুদেহ পানিতে ভেসে উঠলে গ্রামবাসী দেখতে পেয়ে উদ্ধার করে।

স্থানীয় বেনাপোল পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আব্দুল জব্বার পানিতে ডুবে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএম