ঠাকুরগাঁওয়ে আদালতে বিচার কার্যক্রম চলাকালীন সময়ে চুরির মামলায় জামিন না দেওয়া বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন মেহেদি হাসান (৩০) নামে এক আসামী।

মঙ্গলবার দুপুর ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এর এজলাসে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু।

জানা যায়, মোটরসাইকেল চুরির এক আসামীকে জামিন না দেওয়ার বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আসামী।

আসামী মেহেদী হাসান বাবু (৩০) শহরের ফকিরপাড়া এলাকার বাসিন্দা।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জানান, দুপুরে এজলাসে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মারজিয়া খাতুনকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন বাবু। যদিও জুতা বিচার পর্যন্ত পৌছায়নি। মোটরসাইকেল চুরির মামলার আসামী মেহেদী একটি উচ্ছৃখল ছেলে। তার নামে একাধিক মামলা রয়েছে। আদালতের প্রতি অসম্মান প্রদর্শণসহ বড় ধরণের অপরাধ সংঘটিত করেছে সে।

জেলা আইনজীবিত সমিতির পক্ষ থেকে এমন জঘণ্য ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে আগামীকাল বুধবার জেলা আওয়ামী আইনজীবি সমিতি এমন ঘটনার নিন্দা এবং আসামী মেহেদী বাবুর বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য জরুরী সভা ডাকা হয়েছে।

আরিফ/এএস