মিথ্যা আশ্বাসে চাকুরীর প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০তরুনী ও ২পুরুষ সহ ১২ বাংলাদেশী দীর্ঘ তিন বছর পর শুক্রবার রাতে বেনাপোল স্থল পথে দেশে ফিরেছে। ভারতের বনগাঁ পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করনে।

ফেরত আসা নারী-পুরুষ হলেন, মৌলভীবাজারের সাপলা,যশোরের হালিমা বেগম .ঝিনাহদাহের নয়ন তারা,বাগেরহাটের আকলিমা,নড়্ইালের সাথী,ও ইতি খাতুন,যশোর কাশিপুরের হালিমা খাতুন, মোমেনা খাতুন,আয়শা খাতুন,এবং বাগের হাটের সাব্বির ও শরিফুল।

রাইট যশোরের প্রগ্রাম অফিসার আজহারুল ইসলাম বলেন,আড়াই থেকে তিন বছর আগে প্রতারিত হয়ে ভারতে পাচার হয় এসব বাংলাদেশী। পরে তাদেরকে ভারতের বৈশ্বর ও পূনে শেল্টার হোমে রাখা হয়। দ দেশের মধ্যে দীর্ঘ চিঠি চালাচালির পর দেশে ফেরে তারা। পরে তাদেরকে শেল্টার হোমে প্রশিক্ষন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পদির্শক জাকির হোসেন জানান,ভারত থেকে ফেরত আসা তরুনী ও যুবকদের পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদেরকে রাইট যশোরের জিম্মায় দেওয়া হবে বলে।

এমএম