প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭-এর আউটরিচ বৈঠকে যোগ দিতে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা রওনা হবেন।

জাপানের ইসেসিমাতে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং উন্নত অবকাঠামো বিনির্মাণে সহযোগিতা–সংশ্লিষ্ট চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জাপান সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ ভুক্ত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। ২৮ মে তিনি টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনের উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি ২৯ মে বাংলাদেশে জাপানের বিনিয়োগ নিয়ে সে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেদিন রাতেই তাঁর দেশে ফেরার কথা।

এমআর