রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল গাজীপুর। এঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজীপুরের এক বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে খুব বেশি নয়, বেশিক্ষণ স্থায়ীও হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

এএস