নড়াইলের কালিয়া উপজেলার বরাইপাড়া মোড় হতে অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার পুরুরিয়া গ্রামের জান্নাত সরদারের ছেলে নয়ন সরদার (৩০) এবং একই গ্রামের মিনারুল শেখ’র ছেলে জাহিদ শেখ (২৮)।
তাদের শনিবার (১৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়া থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১১টার দিকে নয়ন ও জাহিদ একটি কাটা বন্দুক ও ২ রাউন্ড গুলি নিয়ে মোটর সাইকেল যোগে উপজেলা শহর হতে পুরুলিয়ায় যাচ্ছিল। পথিমধ্যে বারইপাড়া-কাঞ্চনপুর সড়কের বারইপাড়া মোড় নামক স্থান থেকে তাদের দেহ তল্লাশী করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
হুমায়ুন/এমবি





