কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৯৬ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে মজমপুরস্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, এডভোকেট আক্তারুজ্জামান মাসুম, এডভোকেট অনুপ নন্দী, বিশিষ্ট কলামিস্ট গিয়াসউদ্দিন আহমেদ মিন্টু, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে।

জেএ