গাইবান্ধার পলাশবাড়ী জেলা সড়কের ঝিল বান্দা নামক স্থানে ট্রাক্টর চাপায় চালক দুলাল মিয়া (২৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। 
নিহত দুলাল মিয়া উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের মন্টু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢোলভাঙ্গা এলাকা থেকে ট্রাক্টর নিয়ে গাইবান্ধা যাওয়ার পথে ঝিলবান্দা এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুলাল।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক দুলালকে মৃত ঘোষনা করেন।
রুবেল/এমআর