তৃতীয় দফায় ভারত থেকে আমদানি করা আরো ২০টি রেলের কোচ বাংলাদেশে এসে পৌঁছেছে।

রোববার (২৬ জুন) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে এসে পৌছায় কোচগুলো।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিএমই পাকশী ঊর্ধ্বতন কর্মকর্তা হাসানুজ্জামান ভারতের রেলওয়ে কর্মকর্তা অশোক দত্তের কাছ থেকে কোচগুলো বুঝে নেন।

পরে কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বিকেল ৩টার দিকে সৈয়দপুরের উদ্দেশে কোচগুলো দর্শনা ত্যাগ করে।

দর্শনা স্টেশনের সুপারিন্টেনডেন্ট (তত্ত্বাবধায়ক) মীর লিয়াকত হোসেন জানান, ভারত থেকে আমদানি করা ১২০টি রেলের কোচের মধ্যে রোববার ২০টি কোচ এসেছে।

ওএফ