পাচার কারীদের প্রলোভনে পড়ে ১ যুবতী ও ৭ বাংলাদেশী যুবক ভাল কাজের সন্ধানে অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ৩বছর আগে ভারতে আটক হয়।সোমবার বিকালে এসব বাংলাদেশীরা বেনাপোল চেকপোষ্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত এসেছে।
বেনাপোল ইমিগ্রেশন এসআই জাকির হোসেন জানান,দেশে ফেরত আসা বাংলাদেশীরা হলো,বাগেরহাট জেলা সদর থানার বাদেকার এলাকার রুবিনা(১৬),লালন(২৬),নাজিম সদ্দার(৩২),জালাল(২৪),শরিফুল(২৬),রাজিব(২২),আশরাফুল(৩২)ওজিয়া(২৮)এদের বাড়ি কুষ্টিয়া ও নাটোর জেলার বিভিন্ন থানা এলাকায়।
এরা পাচারকারীদের মিথ্যা আশ্বাসে ভালো চাকুরী,বিভিন্ন কাজের বেশি টাকা রোজগারের আশায় ভারতে গিয়েছিল। অবৈধ ভাবে ভারতে অবস্থান করার কারনে কেরালা পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।
পরবর্তীতে ভারতীয় মানবধিকার সংগঠন তালাশ এসোশিয়েশন বেঙ্গালুর ও বাংলাদেশের রাইটস যশোরের উদ্যেগে উভয় দেশের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের যোগাযোগের প্রেক্ষিতে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বাংলাদেশে ফেরত এসেছে।
রাইটস যশোরের কর্মকর্তা তৌফিকুর জানান, ফেরত আসা এসব বাংলাদেীদের নিয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডাইরী করা পর যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে।পরবর্তীতে তাদের নিজ নিজ ঠিকানায় পৌছে দেয়া হবে।
এআই





