কেরানীগঞ্জের হজরতপুরে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে কেরানীগঞ্জের রুস্তম খানের ছেলে আসলামের (৪২) পরিচয় জানা গেলেও বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, হেমায়েতপুর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে একটি অটোরিকশার ধাক্কা লাগে। পরে অটোরিকশাটি একটি মোটারসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ওসি আরও জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও তিনজন। আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা আরেকজনকে মৃত ঘোষণা করেন।
এমবি





