যশোর জেলার বেনাপোলের পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ তৌহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৩ বিজিবি'র লে. কর্নেল আব্দুর রহিম টাইমনিউজবিডি'কে জানান, অবৈধভাবে ভারতে যেতে সীমান্ত অতিক্রমের সময় বেলা পৌনে ১২টার দিকে তাকে আটক করায়।
এসময় তার জুতার ভেতর থেকে ১০০ ভরি ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক তৌহিদুলের বাড়ি পুটখালী জেলে পড়ায় বলে জানান আব্দুর রহিম।
এসএন/ এআর





