মঙ্গলবার দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। এর ফলে সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সচিবালয় ও এর আশপাশের এলাকা, মগবাজার, মধুবাগ, শান্তিনগর, মালিবাগ, খিলগাঁওসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ জানায়, ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন, মতিঝিলসহ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ নেই।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধানমন্ডি-উলন গ্রিডে এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ আরও জানায়, সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করছেন। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।এমএম