শেষ মোনাজাত করা আর হলো না পীর ভক্ত কবি মাহাবুবের! গত ১৭ জানুয়ারী ২০২০ শুক্রবার ছিলো, মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের ৮৭ তম বার্ষিক ইসালে সাওয়াব মাহফিলের। সেই মাহফিলে হাজারো ভক্ত বৃন্দের সাথে শরীক হয়ে ছিলো একই উপজেলার বরিশাট গ্রামের পীর ভক্ত কবি মাহাবুব।

প্রত্যক্ষদর্শিরা জানান মাহফিল চলাকালীন শনিবার রাত ১২ টা ২০ মিনিটের দিকে মাহফিল সংলগ্ন মসজিদের ভীতরে হঠাৎই মাহাবুব( ৬৫)অসুস্থ হয়ে পড়েন তখন সে নিজে নিজেই তার গায়ের চাদর খুলে ফেলে মসজিদের ভীতরে শুয়ে পরার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

সেই মাহফিলেই রাত সাড়ে তিনটার দিকে ভারতের ফুরফুরা শরীফের পীর কাউসার হুসাইনের ঈমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরবর্তিতে তার গ্রামের বাড়ি বরিশাটে বাদ জোহর ২য় নামাজেে জানাজা শেষে বিকেলে ব্যাপাড়ি পাড়া কবরস্হানে দাফন করা হয়।

মাহাবুবের মেয়ে আমাদের প্রতিনিধিকে বলেন -আমার আব্বু দ্বারিয়াপুর দরবার শরীফ পীরের খুব ভক্ত ছিলেন তাই তিনি শেষ মোনাজাত করে বাড়ি ফিরে আসবে বলে গত ১৫ জানুয়ারি বুধবার বাড়ি থেকে দ্বারিয়াপুরের উদ্দেশ্যে বের হন, কিন্তু আব্বু ফিরে এলেন লাশ হয়ে-- তবে আমাদের সৌভাগ্য যে আমার আব্বু ভালো জায়গায় যেয়েই মারা গেলেন, আল্লাহ যেন আব্বুকে বেহেশত নসিব করেন।

এদিকে মাহাবুবের হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মৃত্যু কালে তিনি স্তী,২ কন্যা নাতী নাতনীসহ অ সংখ্যা আত্তীয় স্বজন রেখে গেছেন।

সাইফুল্লাহ/এএস