নাশকতার অভিযোগে হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুখলিছুর রহমান এবং জেলার আরো আট উপজেলার আমিরসহ ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের মুখলিছুরের রহমানের নিজ বাড়ি থেকে সবাইকে আটক করে ডিবি।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির বলেন, বাড়িতে গোপন বৈঠককালে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রচুর লিফলেট ও লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।

এমকে