কুরবানি ঈদের আর এক মাসেরও কম সময় বাকি। প্রতিবছর এই সময় ঈদের বাজার অনেক সরগরম থাকে। কিন্তু এবছরে এখনও জমে উঠছেনা ঈদের বাজার।
জেলার সিমান্তবর্তী বাজার গুলোতে এসময় ভারত থেকে অনেক গরু আসে। কিন্তু এবারে এখন পর্যন্ত কোন গরু আসতেছেনা ভারত থেকে। তাই ব্যবসায়ীদের দাবি ভারত থেকে গরু না আসায় এখনো বাজার জমে উঠছেনা।
ভারত থেকে গরু আসবে এ ঘোষনার পর থেকেই ব্যবসায়ীরা গরু আসার জন্যে অধির আগ্রহে অপেক্ষমাণ।
জেলার সিমান্তবর্তী উপজেলা বিরামপুর গরুর বাজার থেকে আনসারুল ইসলাম নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, প্রতি বছর এই সময় ভারত প্রচুর গরু আসে আমাদের ব্যবসাও জমজমাট চলে, কিন্তু এবারে বর্ডারে করা নিরাপত্তা থাকায় কোন গরু আসতেছেনা, তাই আমাদের ব্যবসাও জমে উঠছেনা।
একই উপজেলার রানীগঞ্জ বাজার থেকে গরু ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গরুর বাজার এখনো জমে উঠেনি, তবে খুব শিগ্রই বাজারে ভারতীয় গরু উঠবে বলে আমারা খবর পেয়েছি।
এদিকে ভারত থেকে গরু আসাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেননা অনেক গরু ব্যবসায়ী। ভারত থেকে গরু আসলে বেশি দামে কেনা গরুতে লোকসান গুনতে হতে পরে বলে ধারণা করছেন কিছু ব্যবসায়ী।
বোঁচাগঞ্জ উপজেলার আইনুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী জানান, আমরা কুরবানীকে সামনে রেখে চরা দামে অনেক গরু কিনেছি, এসময় ভারত থেকে গরু আসলে আমাদের লোকসান গুনতে হবে।
গরুর বাজার না জমে উঠার কারণ সম্পর্কে জানতে চাইলে তারা জানান প্রায় দিনই এলাকায় বৃষ্টিপাত হওয়ায় কুরবানির বাজার জমে উঠছেনা।
গরুর বাজারকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতা ও জনসাধারণ।
এমকে





