তিন বছর ভারতের কেরালা প্রদেশে আটক থেকে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে বাংলাদেশী ৫ জন কিশোর।

মঙ্গলবার বিকাল ৫ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা বাংলাদেশীরা হলো নাসির উদ্দিন সেখ ,রাজু , জাহিদ হোসেন, শান্তন, শাশিম । ফেরত আসা কিশোরদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি তারিকুল ইসলাম জানান বিভিন্ন সীমান্ত দিয়ে এরা ভারতে পাচার হয়ে যায়। ভারতে এরা পুলিশের হাতে ধরা পড়ে সেদেশের একটি সেল্টার হোমে ছিল। সেখান থেকে বিশেষ ট্রাভেলপারমিটের মাধ্যমে এরা দেশে ফেরত আসেন।

বেনাপোল চেকপোষ্ট থেকে এদের যশোর মহিলা আইনজিবী সমিতি গ্রহন করেন। মহিলা আইনজীবি সমিতির এ্যাডভোকেট আসমা আক্তার জানান,এদের যশোর নিয়ে রাখা হবে। পরে পরিবারের লোকজনদের খবর দিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হবে।

এমএম