অবৈধ পথে ভারতে পারাপারের সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা। যশোরের বেনাপোল-পুটখালী সীমান্তে শুক্রবার রাত থেকে শনিবার সকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে তাৎক্ষণিক ২১ জনের নাম জানা গেছে। এরা হলেন, যশোরের মজিদ সরকারের স্ত্রী মর্জিনা (২৫), মালেক (৪৪), আজিজের ছেলে পলাস (২৬), শহর আলীর মেয়ে সালমা (২৯), মিজানুরের ছেলে বাচ্চু শেখ নারাণগঞ্জের মতিনের মেয়ে রিনা খাতুন (২৯), আমিনুল মোল্লার মেয়ে মিনি শেখ (৩০),

নড়াইলের সেলিমের স্ত্রী ডলি খাতুন (২৬), লিয়াকতের ছেলে রাশেল খান (২০), লিয়াকতের স্ত্রী লিপি খান (৩৬), খোকনের স্ত্রী জাহানারা (২৭), ইমদাদ মোল্লার স্ত্রী রুনা আক্তার (৩০), আফজাল হোসেনের ছেলে রেজাউল (৩২), রাজবাড়ির ফরহাদের স্ত্রী শারমিন (২২), খুলনার ইবাদত হোসেনের ছেলে রসু শেখ (২৮), (২৬),

ঢাকার রকির স্ত্রী জেমি আক্তার (২৪), চিত্তরঞ্জনের ছেলে চন্দন বিশ্বাস (২৫), মনিমহনের ছেলে মনুতোষ বিশ্বাস (১৮), চট্টগ্রামের প্রিয়তম মহাজনের স্ত্রী সুখরিয়া সহাজন (৩৪), আফসারের ছেলে ইমরান (১৮) ও গাজীপুরের বাবুল খান (৪৮)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপনে সংবাদ আসে সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষ ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছে। পরে বিজিবি সদস্যরা ওই সীমান্তে অভিযান চালালে পাচারকারীরা এসব নারী-পুরুষদের ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ২৬ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান টাইমনিউজবিডিকে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে (১১-সি) ধারায় মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এসএইচ/ এআর