ভালো কাজের সন্ধানে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া সাত বাংলাদেশি যুবক তিন বছর কারাভোগের পর দেশে ফেরত এসেছেন।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যৌথভাবে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করে।
তারা হলেন- রুবেল হোসেন (২৩), মাঈনুর রহমান (২৫), হারুন (২৪), হিমেল হোসাইন (২৪), রানা (২৩), মিলন হোসেন (২৩) ও শফিকুল ইসলাম (৩৫)। তারা সবাই কুষ্টিয়া ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ফেরত আসা যুবকরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের কেরালায় একটি ইটভাটায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়।
পরবর্তীতে ওই মামলার সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা তিন বছর পর বাংলাদেশে ফেরত আসেন। ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের কার্যাদী শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান ওসি।
এআই





