ভূমি রেকর্ড ও জরিপ কাজের ঠিকাদারী বিল জালিয়াতির মাধ্যমে প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের মামলায়  ভূমি  রেকর্ড ও জরিপ অধিদপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট  দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চার্জশিট ভুক্ত আসামিদের মধে রয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক মো.আবদুস সালাম,ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক চার্জ অফিসার জিয়াউদ্দিন আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক অফিস সহকারী কাম মুদ্রা ক্ষরিক বিশাল চন্দ্র হাওলাদার এবং ডিপিসি-পিডিএফ ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান।
সোমবার দুদকের নিয়মিত সভায় পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে অনুমোদন দেয়া হয়। এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদক চেয়ারম্যানের সংশিলষ্ট কর্মকর্তা।
আসামিদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা ,ভূমি রেকর্ড ও জরিপ কাজের ঠিকাদারী বিল জালিয়াতির মাধ্যমে সরকারের প্রায় ৭ কোটি টাকা আত্মসাত করেছেন।
এই ঘটনায় গত বছর ৩১ জানুয়ারি দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-পরিচালক মলয় কুমার সাহা বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৭। পরে এই মামলাটি তদন্ত করেন আরেক উপপরিচালক শাহীন আরা মমতাজ।
[b]ঢাকা,একে, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]