গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি নৈশ কোচের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই যাত্রী দগ্ধ হয়েছে। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ঢাকাগামী একটি নৈশ কোচ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ীর ব্র্যাক মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে কোচে আগুন ধরে যায়। এতে আতঙ্কিত হয়ে কোচ থেকে তড়িঘড়ি করে নামার সময় অন্তত তিনজন যাত্রী আহত ও দুজন যাত্রী দগ্ধ হন।
গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই মুহূর্তে হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত তিনজন যাত্রী আহত ও দুজন যাত্রী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
পলাশবাড়ীতে নৈশ কোচের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ২ যাত্রী দগ্ধ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের ব্র্যাক মোড় এলাকায় একটি নৈশ কোচের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই যাত্রী দগ্ধ হয়েছে। তাঁদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।