[b]ঢাকা: [/b]আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকালে দুর্বৃত্তদের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।

শনিবার বিকালে রাজধানীর মিরপুরে শহীদ স্মৃতি স্কুল ও কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।